মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া পণ্যের ওপর প্রদত্ত ঢালাও শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হবে। নতুন এই সিদ্ধান্ত “অবিলম্বে কার্যকর” হবে বলে এএফপি জানিয়েছে।
গতকাল শুক্রবার, মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের শুল্ক আরোপকে ‘বেআইনি’ বলে ঘোষণা করায় ট্রাম্প আরও ১০ শতাংশ নতুন শুল্ক আরোপ করেছিলেন। এরপর আজ ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি জানান, “শুক্রবার আদালতের যুক্তরাষ্ট্রবিরোধী সিদ্ধান্তের বিস্তারিত পর্যালোচনার পর আমাদের প্রশাসন আইন অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করেছে এবং আমদানি শুল্ক ১৫ শতাংশে উন্নীত করা হয়েছে।”
হোয়াইট হাউসের এক কর্মকর্তা এএফপিকে বলেন, ট্রাম্প প্রশাসন ভবিষ্যতে আরও ‘যথাযথভাবে শুল্ক কার্যকর করার’ উপায় খুঁজবে।







